ঘাটাইলে ট্রাকের চাপায় প্রাণ গেল যুবক রনির

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় মোঃ রনি মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল ক্যান্টনমেন্টের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ডিউটি অফিসার এএসআই মোঃ সায়েম হোসেন।

নিহত রনি মিয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার জহুর আলীর ছেলে। তিনি মধুপুর তৌফিক প্লাজায় দোকানদারি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রনি মোটরসাইকেলে মধুপুর থেকে ঘাটাইলের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শাহপুর এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

এএসআই মোঃ সায়েম হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত সরে যাওয়ায় এর চালক বা গাড়ির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর