বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে স্কুল ছাত্র হত্যাকাণ্ডে জড়িত পুলিশ কনস্টেবল সহ গ্রেফতার ৩

টাঙ্গাইলে স্কুল ছাত্র হত্যাকাণ্ডে জড়িত পুলিশ কনস্টেবল সহ গ্রেফতার ৩

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে স্কুল ছাত্র সজিব মিয়া হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ভূঞাপুর উপজেলার পলশিয়া নিকরাইল গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে সজিব (২০), পুলিশ কনস্টেবল (২৬৪) মো. মোশারফ হোসেন হৃদয় (২১) ও টাঙ্গাইল সদর উপজেলার কোনাবাড়ী গ্রামের মো. সেকেন্দার আলীর ছেলে মো. মনিরুজ্জামান ওরফে মনির। কনস্টেবল মোশারফ হোসেন কিশোরগঞ্জের নিকলি উপজেলার চেতরা গ্রামের মো. আছির উদ্দিনের ছেলে। সে টাঙ্গাইল জেলা পুলিশের এসএএফ শাখায় কর্মরত ছিল।

শনিবার (২২ জুন) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক প্রেস কন্সফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এসময় জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনার সম্পৃক্ততা ও অবস্থান নিশ্চিত হয়ে মূল আসামি সজিব ও কনস্টেবল মোশারফকে গ্রেফতার করা হয়। পরে তারা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুমন কর্মকার এর আদালতে ফৌ.কা.বি. ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

আর তাদের দেয়া তথ্য মতে ঘটনার সাথে সম্পৃক্ত অপর আসামি মো. মনিরুজ্জামান ওরফে মনিরকে সদর থানাধীন পার্কের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে আসামি মোশারফ হোসেন হৃদয় এর দেয়া তথ্য মতে তার শ্বশুড়বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া থেকে নিহত সজিব মিয়ার ব্যবহৃত মোটারসাইকেলটি উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃত অপর আসামী মো. মনিরুজ্জামান ওরফে মনিরকে আদালতে হাজির করা হলে আদালতে হাজির করা হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular