টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ওয়ার্কশপ কর্মচারী নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আল-আমিন (২০) নামের এক ওয়ার্কশপ কর্মচারী নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন সদর উপজেলার দুরুন এলাকার আলম মিয়ার ছেলে। তিনি আশেকপুরে একটি দোকানে ওয়ার্কশপের কর্মচারী হিসেবে কাজ করতেন।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, রোববার সকালে আল-আমিন পায়ে হেঁটে মহাসড়কের এক পাশ দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে মহাসড়কের আশেরপুর এলাকায় ঢাকাগামী অজ্ঞাত গাড়ি (বাস কিংবা ট্রাক) চাপা দিয়ে চলে যায়।

পরে তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর