নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ফরিদ মিয়া (৪০) নামের এক কৃষক খুন হয়েছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় তাকে খুন করে লাশ ফেলে রেখে যায়।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) হাত-মুখ বাঁধা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার সহবতপুর ইউনিয়নের বীর সলিল গ্রামে। সে ওই গ্রামের তোরাফ আলীর ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, তিনি শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জমি দেখতে সেচ মেশিন ঘরের দিকে যায়। মেশিন ঘর বন্ধ থাকায় দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখে, ফরিদের নিথর আংশিক দেহ চৌকির ওপর পড়ে আছে। পা নিচে ঝুলছে। পরে তার ডাকচিৎকারে এলাকাবাসী ও স্বজনরা ঘটনাস্থলে এসে মেশিন ঘরের দরজা খুলে ফরিদের হাত ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। নিহতের গলায় মুখে ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে। সে মাদকসেবী ছিল। মাদক নিয়ে খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত রহস্য জানা যাবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও তিনি জানান।
