বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ৪৪ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান

টাঙ্গাইলে ৪৪ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে করোনাকালীন সময়ে দায়িত্ব পালনে সক্রিয় থাকা সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রদত্ত অনুদানের চেক প্রদান করা হয়েছে।

টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সোমবার (২৭ জুলাই) দুপুরে এক অনুষ্ঠানে ৪৪ জন সাংবাদিকের হাতে প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

এতে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular