টাঙ্গাইল পৌরসভা নির্বাচন বিএনপি মেয়র প্রার্থী সানুর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয় ধাপে আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত প্রার্থী মাহমুদুল হক সানু মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এ, এইচ, এম কামরুল হাসানের কাছে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বিএনপির মাহমুদুল হক সানু মনোনয়ন পত্র জমা দেন।

এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফি, প্রচার সম্পাদক একে এম মনিরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

বিএনপি প্রার্থী মাহমুদুল হক সানু বলেন, সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি অবশ্যই বিপুল ভোটে জয়লাভ করবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী (৩ জানুয়ারি) মনোনয়ন পত্র যাচাই-বাছাই। (১১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ এবং (৩০ জানুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর