টাঙ্গাই‌লে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত, আহত ৫

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও পাঁচজন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গারোবাজার-সাগরদিঘী সড়কের গারোবাজার মুরাইদ ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ির উপজেলার রুদ্রবয়ড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২২), একই উপজেলার চর ভিন্নপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী করুনা বেগম (৩০)।নিহতরা সর্ম্পকে ভাবি ও ননদ।

ঘাটাইলের সাঘরদিঘী ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, পরিবারের সদস্যরা ভাড়া করা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে গাজীপুর থেকে সরিষাবাড়ির দিকে যাচ্ছিল। দুপুর দুইটার দিকে অটোরিকশাটি গারোবাজার সংলগ্ন মুরাইদ কমিউনিটি ক্লিনিকে কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা করুনা বেগম মারা যায়। পরে শিশুসহ ছয়জনকে আহতবস্থায় মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় করুনা বেগমের ছোট ভাইয়ের স্ত্রী শাহিনা বেগম মারা যায়।
ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর