শুক্রবার, মে ৮, ২০২৬
Homeজাতীয়টুঙ্গিপাড়ায় দাঁড়ালেও শেখ হাসিনাকে হারাবেন ড. কামাল, চ্যালেঞ্জ কাদের সিদ্দিকীর

টুঙ্গিপাড়ায় দাঁড়ালেও শেখ হাসিনাকে হারাবেন ড. কামাল, চ্যালেঞ্জ কাদের সিদ্দিকীর

নিউজ টাঙ্গাইল ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন কিছুদিন আগেও হয়তো কোথাও নির্বাচন করলে বিজয়ী হতে পারতেন না। কিন্তু, আজ তিনি সারা দেশের নেতা। টুঙ্গিপাড়ায় দাঁড়ালেও তিনি শেখ হাসিনাকে পরাজিত করে নির্বাচিত হবেন।

শনিবার (৩ নভেম্বর) বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়নের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, কয়েকদিন আগে দুই রিকশাওয়ালা ও এক সিএনজিচালিত অটোরিকশার চালক আমাকে ড. কামাল সম্পর্কে এমন কথা বলেছেন। আমিও চ্যালেঞ্জ করে বলছি, শেখ হাসিনা কামালের সঙ্গে এক আসনে নির্বাচন করলে তিনি পরাজিত হবেনই।

এসময় ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টের আন্দোলনে দেশে বিপ্লব সৃষ্টি হয়েছে মন্তব্য করে বঙ্গবীর বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ উনিশটি আসনের বেশি পাবে না।

এর আগে, জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় শুরুর পর বিকেল ৪টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধান অতিথি ড. কামাল হোসেন। এ সময় তাকে স্বাগত জানান কাদের সিদ্দিকী।

আলোচনা সভায় আরও যোগ দেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকরি সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular