তাসকিনের পরিবর্তে ওয়ানডে দলে যে পেসার ডাক পেলেন

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) চিটাগং ভাইকিংসের বিপক্ষে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় পায়ে চোট পান পেসার তাসকিন আহমেদ। যার ফলে দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েও আসন্ন নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না তার।

তাসকিনের ইনজুরিতে কপাল খুলেছে পেসার শফিউল ইসলামের। তার পরিবর্তে বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। বাংলাদেশ ওয়ানডে দলে শফিউল ইসলামকে জায়গা দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১৫ উইকেট শিকার করেছেন রংপুর রাইডার্সের ডানহাতি পেসার শফিউল ইসলাম। আর তাই এবার ওয়ানডে দলে দাক পেয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, শফিউল ইসলাম, নাঈম হাসান।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর