Homeজাতীয়দুস্থ শিশু ও বৃদ্ধদের মাঝে ছাতা বিতরণ

দুস্থ শিশু ও বৃদ্ধদের মাঝে ছাতা বিতরণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক : “সবার ক্ষেত্রেই ষোলোআনা, রোদ-বৃষ্টি থেকে সুরক্ষায় আমাদের পরিকল্পনা” এই শ্লোগানে শতাধিক গরীব অসহায় দুস্থ শিশু ও বৃদ্ধদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। রাজধানীর মিরপুরের ডিওএইচএস সংলগ্ন বৃন্দাবন বস্তিতে ষোলোআনা ফাউন্ডেশন এর আয়োজন করে। গত কয়েকদিন ধরে ষোলোআনা ফাউন্ডেশনের একদল তরুণ কর্মীদের উদ্যোগে রোদ ও বৃষ্টি থেকে সুরক্ষায় অসহায় শিশু ও বৃদ্ধদের মাঝে এসব ছাতা বিতরণ করে।


সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুর্শিদা মীম জানান, রোদ বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতার কোনো বিকল্প নেই। আমাদের উদ্দেশ্য ব্যাতিক্রমধর্মী বিভিন্ন কাজের মধ্যে দিয়ে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসা। তারই ধারাবাহিকতায় আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। অনেক গরীব শিশুরা, ছাতার জন্য বৃষ্টিতে ভিজে স্কুলে যায়, অনেকে আবার ছাতার অভাবে স্কুলেই যেতে পারে না। আমরা চাই সবার জন্য সুরক্ষা। ছাতা বিতরণ কালে উপস্থিত ছিলেন, ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সালেহ মো. মাজেদ, মজার টিভির সিইও মাহসান স্বপ্নসহ সংগঠনের কর্মীরা। ছাতা বিতরণ অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো ভিশন ৭১।

RELATED ARTICLES

Most Popular