দেশে প্রথমবারের মতো বীরত্ব দেখিয়ে পদক পেল র‍্যাবের কুকুর ‘চিতা’

দেশে প্রথমবারের মতো ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেল। র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওই কুকুরের নাম ‘চিতা’। কুকুরটিকে র‍্যাবের ‘মহাপরিচালক’ পদক দেওয়া হলো।

র‍্যাব সূত্রে জানা গেছে, রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছিল ‘চিতা’। ওই সময় কুকুরটি দুর্ঘটনায় নিহত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করে আলোচনায় এসেছিল।

সোমবার (২০ মার্চ) সকালে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

খন্দকার আল মঈন বলেন, দেশে প্রথমবারের মতো র‍্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক পদক পাচ্ছে। র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে ২০২৩ উপলক্ষে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে চিতাকে এই পদক দেওয়া হবে।

৭ মার্চ বিকেলে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে কুইন টাওয়ার নামে সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর