মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Homeদেশের খবরদেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে

অনলাইন থেকে: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০১ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জনে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, বিশ্বজুড়ে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৭২ জনের। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ২৭ লাখ ৮৬ হাজার জনের। মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৩৭ হাজার ৪১০ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটির বেশি মানুষ। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৮২ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৭ লাখ ৫১ হাজার ৬৯২ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪১ লাখ ২৬ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৪৪ জনের। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৬ লাখ ৮০ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৪ হাজার ৩০৩ জনের। তালিকায় ২৯ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৯১ জনের।

এখন করোনা রোগী রয়েছেন ৯ হাজার ৩২৪ জন। এদের মধ্যে ১৪৪১ জনের অবস্থা গুরুতর। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular