বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলানতুন বউ ঘরে রেখে সাবেক প্রেমিকার ডাকে সাড়া দিয়ে পুরুষাঙ্গ হারাল যুবক

নতুন বউ ঘরে রেখে সাবেক প্রেমিকার ডাকে সাড়া দিয়ে পুরুষাঙ্গ হারাল যুবক

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ সদ্য বিবাহিত স্ত্রী রেখে সাবেক প্রেমিকার সাথে অবৈধভাবে মেলামেশা করতে গিয়ে পুরুষাঙ্গ হারাল এক প্রেমিক।শেরপুরের শ্রীবরদীতে ঘটেছে এই ঘটনা। প্রেমিক জিহানুল ইসলাম জিহানের (২৭) পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছে প্রেমিকা রীনা খাতুন। এ ঘটনার পর রীনাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বকচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জিহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিহান শ্রীবরদী উপজেলার ষাইটকাঁকড়া গ্রামের আবু বক্করের ছেলে।

জানা যায়, জিহানের সাথে বকচর গ্রামের আশরাফ আলীর মেয়ে রীনার সাথে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি জিহান পারিবারিকভাবে অন্যত্র বিয়ে করে ফেলে। এতে মনে ক্ষোভ জন্ম নেয় সাবেক প্রেমিকা রীনার। শুক্রবার রাতে রীনা তার সাবেক প্রেমিক জিহানকে ডেকে নিজ বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে তার সাথে মেলামেশা করতে গেলে ব্লেড দিয়ে আকস্মিক জিহানের পুরুষাঙ্গ কেটে দেয়। এসময় জিহান চিৎকার শুরু করলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রেমিকা রীনাকে আটক করে। এসময় রীনা অচেতন হয়ে পড়ে।

জিহানের বড় ভাই শাহজাহান বলেন, ‘রীনা ও জিহান সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। তাদের সাথে এমন কোনও সম্পর্ক ছিল না। কেউ তাকে ফাঁসাতে এমনটা করেছে। আমার ভাইকে এমন কাজটা কেনো করলো তার ফুফাতো বোন আমি জানি না।’

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular