এম সাইফুল ইসলাম শাফলু:ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। মোট ৩’শ ৪০জন ভোটারের মধ্যে একজন নারী ভোটারসহ ৩’শ ২১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মো.জহির উদ্দিন মিয়া (ছাতা প্রতীক) ১৫৪ ভোট পেয়ে সভাপতি ও মো.আব্বাস আলি শরিফ (মোরগ প্রতীক) ১৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
এছাড়াও মো.আবু ছাইদ খান (আম প্রতীক)১২০ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়।
পরিচালক পদে মো.নাছিরুল ইসলাম (মোমবাতি প্রতীক) ২৪৬ ভোট, মো.রাশিদুর রহমান (তরবারী) ২৩৫ ভোট,মো.খোরশেদ আলম ভূইয়া (ঘড়ি) ২২৫ ভোট, সাইফুল ইসলাম (ফুটবল) ২২৩ ভোট, কালাম হোসেন (মাইক) ১৯৭ ভোট, ফয়সাল আহমেদ (বই) ১৯৫ ভোট পেয়ে আগামি তিন বছরের জন্য নির্বাচিত হয়। প্রধান নির্বাচন কর্মকর্তা মো.খালেকুজ্জামান নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করেন।
