পরকীয়ার সন্দেহে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নারীকে ব্যাপক মারধর

গ্রামেরই এক ব্যক্তির সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে সন্দেহে এক নারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে বিহারের রোহতাসের সিংহপুরে। খবর এনডিটিভির।

স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে এমন অভিযোগ তুলে শুক্রবার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন দীপক রাম নামের এক ব্যক্তি। এ বিষয়টি মধ্যস্থতা করতে আর্জিও জানান তিনি। এরপরই দীপক এবং তার স্ত্রীকে থানায় ডেকে পাঠিয়ে বিষয়টি মেটানোর চেষ্টা করে পুলিশ।

তবে অভিযোগ উঠেছে থানা থেকে বাড়ি ফিরতেই দীপক, তার বাবা শিবপূজন এবং তাদের আত্মীয়রা মিলে ওই নারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। তারপর বেধড়ক মারধর করা হয় তাকে।

এ বিষয়ে রোহতাসের পুলিশ সুপার আশিস ভারতী জানিয়েছেন, ওই নারীকে মারধরের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পুলিশ। নারী স্বামী, শ্বশুরসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর