শুক্রবার, জুলাই ৩, ২০২৬
Homeদেশের খবরপ্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, অতঃপর...

প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, অতঃপর…

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের ফাঁদ পেতে এক কলেজছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে জুয়েল নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মো. জুয়েল (২২) সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সেকান্দার সর্দার বাড়ির মোহাম্মদ হোরন মিয়ার ছেলে। তিনি বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরায় অবস্থিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত আছেন।

রোববার সন্ধ্যা ৬টার দিকে বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

একই দিন রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী এইচএসসি পড়ুয়া কলেজছাত্রী (১৮) ও জুয়েলের ছোটবোন একই ক্লাসে পড়াশোনা করে। সেই সুবাদে আসামির বোন ভিকটিমের বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করত। তার মাধ্যমে ভিকটিমের সঙ্গে আসামির পরিচয় হয়। একপর্যায়ে ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। পরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তার ভিডিও ধারণ করে জুয়েল।

এরপর ভিকটিমকে তার সঙ্গে দৈহিক সম্পর্ক চালিয়ে না গেলে ওই অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। গত দুই বছর যাবত এ সম্পর্ক চলছিল। লজ্জায় নিরুপায় হয়ে ভিকটিম আত্মহত্যার চেষ্টা করেছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যদিকে জুয়েল গ্রেফতার এড়াতে তার কর্মস্থলের ঠিকানা গোপন রেখে বিভিন্ন স্থানে রাতযাপন করত। সে একজন অভ্যাসগত যৌন অপরাধী। পর্নোগ্রাফিক প্রতারণার আলামত হিসেবে গ্রেফতারকৃত আসামির কাছ থেকে একটি মোবাইল সেট এবং ওই সেটের মধ্যে সুরক্ষিত কিছু অশ্লীল ভিডিও, অশ্লীল ভিডিও সম্বলিত ১টি মেমোরি কার্ড ও কথোপকথন সম্বলিত ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুধারাম থানায় পর্নোগ্রাফি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular