প্রেম প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ধর্ষণ; হাতেনাতে আটক! অতঃপর…

শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সজীব মিয়া (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. ইমান আলী শেখ এ রায় দেন। এ সময় আদালতে উপস্থিত ছিল সজীব মিয়া। সে নালিতাবাড়ী উপজেলার ছালুয়াতলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু বলেন, ‘প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০২১ সালের ১৬ জুন দশম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করে সজীব। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা নালিতাবাড়ী থানায় ধর্ষণের মামলা করেন।

তদন্ত শেষে থানার এসআই আব্দুর রহিম একই বছরের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দেন। চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার মামলার রায় দেন বিচারক।’

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর