মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeদেশের খবরবঙ্গবন্ধু বিএনপি জামায়াত জাতীয় পার্টিরও পিতা: কাদের সিদ্দিকী

বঙ্গবন্ধু বিএনপি জামায়াত জাতীয় পার্টিরও পিতা: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পিতা, এটা যদি সত্য হয় তাহলে বঙ্গবন্ধু জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টিরও পিতা বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, ‘যারা পিতাকে সম্মান করবে না, তাদের সুসন্তান বলা যায় না। আমি আওয়ামী লীগ করি না। তবে বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলি। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আমার জীবন দিতে রাজি। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের সম্পদ নয়! বঙ্গবন্ধু সবার।’

মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ করলে বঙ্গবন্ধুর প্রেমিক আর আওয়ামী লীগ না করলে বঙ্গবন্ধুর বিরোধী! এটা সত্য নয়।

এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবীর কাদের সিদ্দিকী। পরে বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এ অংশ নেন তিনি। এসময় কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা উপস্থিত ছিলেন।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular