শুক্রবার, মার্চ ৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিনিধি: ঈদুল আযহাকে কেন্দ্র করে নারীর টানে বাড়ী ফিরছে মানুষ। আর এবারের ঈদ যাত্রার শুরুতেই গত ২৪ ঘন্টায় ২৮ লক্ষ টাকার টোল আদায় বেশি হয়েছে বঙ্গবন্ধু সেতুতে।

শুক্রবার সকাল ৬টা হতে শনিবার (আজ) সকাল ৬টা পর্যন্ত সেতুর দুপাড়ে টোল আদায় হয়েছে ২কোটি ৫৮ লাখ টাকার উপরে। যা গত বছর টোল আদায় হয়েছিল ২কোটি ২৬ লাখ টাকা। ২৪ ঘন্টায় সেতু দিয়ে ২৫ হাজার যানবাহন পারাপাড় হয়েছে বলেও সেতু কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে এবছর সেতু পারাপাড়ে ট্রাকের সংখ্যা বেশি ছিল বলেও জানায় সেতু কর্তৃপক্ষ।

জানা যায়, বঙ্গবন্ধু সেতু টোল আদায়ে কোন ঠিকাদারী প্রতিষ্ঠান ছাড়াই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) নিজস্ব পরিচালনায় সেতুতে টোল আদায় করছে। এর আগে গত ১৪ জুলাই রাত ১২টার দিকে কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) এর কাছ থেকে সেতুর টোল আদায় বুঝে নেয় বিবিএ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, গত বছরের তুলনায় এবছর টোল আদায়ে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় ২ কোটি ৫৮ লাখ টাকার টোল আদায় হয়েছে সেতুর দুপাড়ে স্থাপিত টোলপ্লাজা থেকে। এর মধ্যে ট্রাকের সংখ্যা ছিল বেশি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular