নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন- জনগণ কি চায় যেটি প্রতিফলন হয় নির্বাচনের মধ্যে দিয়ে। কাজেই যত তাড়াতাড়ি নির্বাচন হবে, মানুষ কিন্ত স্থিতিশীলতা ও তার পছন্দ মত সরকার পরিচালনার দায়িত্ব দিতে পারবে। এটি মানুষের নাগরিক অধিকার। ৫ বছর পর পর মানুষ তার নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ পায়।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে টাঙ্গাইল স্টেডিয়ামে সৃষ্টি একাডেমিক স্কুল অ্যালাইমনাই এসোসিয়েশনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন- নির্বাচন নিয়ে ইতিমধ্যে মাঠে নেমেছি, বাংলাদেশর জনগণ একটি নির্বাচন চায়। বিগত ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি। দ্রুততম নির্বাচন গণমানুষের দাবি। একক কোন দলের দাবি না, গণমানুষের দাবি বল আমি মনে করি।
সৃষ্টি একাডেমিক স্কুল অ্যালাইমনাই এসোসিয়েশনের সভাপতি সর্নক সরকারের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি আলী ইমাম তপন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম আহবায়ক জাহিদ হাসান মালা প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।