বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeখেলাধুলাবাংলাদেশের লজ্জাজনক হার

বাংলাদেশের লজ্জাজনক হার

এশিয়ান গেমস হকিতে টানা দুই ম্যাচ জয়ের পর হেরেছে বাংলাদেশ। শুক্রবার (২৪ আগস্ট) ইন্দোনেশিয়ার জাকার্তায় নিজেদের তৃতীয় গ্রুপ ম্যাচে বাংলাদেশ ০-৭ গোলে হেরেছে মালয়েশিয়ার কাছে। প্রথম ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে ওমানকে ও দ্বিতীয় ম্যাচে ৬-১ গোলে হারিয়েছিল কাজাখস্তানকে।

প্রথম কোয়ার্টারে মালয়েশিয়াকে গোলশূন্য আটকে রাখার পর মনে হয়েছিল বেশি গোল বাংলাদেশের জালে দিতে পারবে না তারা। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ৩টি করে এবং শেষ কোয়ার্টারে এক গোল করে জয়ের ব্যবধান বড় করেই মাঠ ছাড়ে বিশ্ব হকির অন্যতম পরাশক্তি মালয়েশিয়া।

উল্লেখ্য, এশিয়ান গেমস হকিতে গ্রুপিং হওয়ার পরই বাংলাদেশের কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমুর্তি বলেছিলেন, মালয়েশিয়া ও পাকিস্তানের কাছে কম গোল খাওয়া হবে তার লক্ষ্য। আর হারাতে হবে ওমান, কাজাখস্তান ও থাইল্যান্ডকে। ওমান ও কাজাখস্তানকে হারানোর পর শুক্রবার মালয়েশিয়ার মুখোমুখি হয়ে বাস্তবতাই বুঝলো বাংলাদেশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular