গ্রেফতারকৃতরা হলেন- দেলদুয়ার উপজেলার আগ এলাসিন গ্রামের ছাত্তারের ছেলে আব্দুল হাকিম (২৮) এবং একই এলাকার বক্কর মোল্লার ছেলে আব্দুল্লা মোল্লা (৩০)। এসময় তাদের কাছ থেকে ১১.৫ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা, ২ টি মোবাইল ফোন, ও নগদ ৫শ’ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার হাসান আরাফাত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।
কোম্পানী কমান্ডার হাসান আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
