শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইল হাসপাতালে টিকিটের লাইনে নারীর মোবাইল-১০ হাজার টাকা চুরি

বাসাইল হাসপাতালে টিকিটের লাইনে নারীর মোবাইল-১০ হাজার টাকা চুরি

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে এসে এক নারীর মোবাইল ফোন ও ১০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী উপজেলার কাউলজানী ইউনিয়নের সেহরাইল গ্রামের বাসিন্দা সাদিক খানের স্ত্রী। এ ঘটনায় তার স্বামী সাদিক খান বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, দুপুর ১২টার দিকে ওই নারী টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ালে ৪ থেকে ৫ জন নারী তার সঙ্গে কথাবার্তা শুরু করেন। একপর্যায়ে তাকে সামনের দিকে ধাক্কা দেওয়া হয়। এ সুযোগে কৌশলে তার ভ্যানিটি ব্যাগ থেকে একটি মোবাইল ফোন ও ১০ হাজার টাকা নিয়ে যায় তারা।

পরে চিকিৎসকের কক্ষে গিয়ে বিষয়টি বুঝতে পারেন ওই নারী। এ ঘটনায় তিনি কান্নাকাটি করে বাড়ি ফিরে যান।

হাসপাতালে সিসি ক্যামেরা ও আনসার সদস্য থাকার পরও এমন চুরির ঘটনায় ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular