ব্যস্ত সূচিতে ক্লান্ত ক্রিকেটারদের জন্য নান্নুর বিশেষ বার্তা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকা সফরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে টাইগাররা।

প্রতিপক্ষ টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন। তাই এই সফরে ক্রিকেটারদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে বলে মনে করেন বিসিবি পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি বলেন, ‘সাউথ আফ্রিকার টিম আমরা জানি, লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপেও চ্যাম্পিয়ন হয়েছিল। ওভারঅল টিম যদি কম্পেয়ার করি, তাহলে সাউথ আফ্রিকা টেস্ট ক্রিকেটে, লঙ্গার ভার্সন ক্রিকেটে আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে।

সেই জায়গায় আমাদের খেলোয়াড়দের জন্য যথেষ্ট চ্যালেঞ্জ সামনেরটা অপেক্ষা করছে।’ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পারফরম্যান্স নিয়েও কথা বলেন নান্নু। বিশেষ করে মিরপুর টেস্টে আরও ভালো ক্রিকেট খেলার সুযোগ ছিল বলে মনে করেন তিনি। একই সঙ্গে সিলেটের উইকেট নিয়ে অধিনায়কের প্রত্যাশার সঙ্গে বাস্তবতার পার্থক্যের কথাও উল্লেখ করেন।

টানা সিরিজ ও ভ্রমণের কারণে ক্রিকেটারদের ওপর চাপ তৈরি হচ্ছে উল্লেখ করে নান্নু বলেন, ‘প্লেয়াররা ক্লান্ত, সিরিজ বাই সিরিজে যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে আবার গিয়ে টেস্ট খেলবে। ভ্রমণক্লান্তিও আছে। তো সেই জায়গা থেকে আমি বলব, এই জায়গায় খেলোয়াড়দের মেন্টাল সাপোর্ট দেওয়াটা ইম্পরট্যান্ট।’ ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব কাটাতে ম্যানেজমেন্টকে ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগতভাবে কাজ করার পরামর্শও দিয়েছেন তিনি।

নান্নু বলেন, ‘ম্যানেজমেন্টের দায়িত্ব হলো, প্লেয়ারদের সঙ্গে ওয়ান টু ওয়ান কাজ করে ওদের তৈরি করা। ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়রা মিলেই নিজেদের মেলে ধরার জন্য শক্তভাবে প্রস্তুত হতে হবে।’

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর