ব্রেকিং নিউজঃ চলন্ত ট্রেনে আগুন,ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জে পারাবত ট্রেনের তিনটি বগিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। এ দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (১১ জুন) দুপুর ১টার দিকে আগুন লাগে।

শ্রীমঙ্গল রেল স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস শমশেরনগর রেলস্টেশনের আউটারে পৌঁছালে পাওয়ার কারে আগুন লাগে। এরপর চালক ট্রেনটি থামিয়ে দেন।

আগুন লাগা তিনটি বগি আলাদা করা হয়।আতঙ্কিত যাত্রীরাও ট্রেন থেকে নেমে পড়েন। খবর পেয়ে কুলাউড়া ও মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর