বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে নব-নির্বাচিত মেয়র মাসুদকে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের শুভেচ্ছা 

ভূঞাপুরে নব-নির্বাচিত মেয়র মাসুদকে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের শুভেচ্ছা 

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: তৃতীয়বারের মতো টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ভূঞাপুর উপজেলা শাখা।
গত রবিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা জানান কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা শাখা’র সদস্যরা। এ বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করেছেন সমিতির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সোহরাব আলী, সহ-সভাপতি আনোয়ার হোসেন, আবির হোসাইন, সম্পাদক শাহ-আলম সরকার প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular