ভূঞাপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল কলেজ ছাত্রের

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিমন আকন্দ (১৭) নামের এক কলেজ ছাত্র প্রাণ হারিয়েছে। রিমন ভুঞাপুর পৌরসভার ফকিরপাড়া এলাকার বাছেদ আকন্দের ছেলে ও টাঙ্গাইলের হ্যাবিট কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ভূঞাপুর পৌরসভার পলিশা এলাকার টাওয়ারে কাছে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রিমন মোটরসাইকেল নিয়ে ভূঞাপুরের দিকে আসছিল। এসময় ভূঞাপুর-তারাকান্দি সড়কের পলিশা এলাকায় আসলে বিপরীতগামী একটা অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুত্বর আহত হলে ভুঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
রিমনের ফুফাতো ভাই রেজাইল করিম উজ্জল বলেন, গুরুত্বর আহতবস্থায় রিমনকে প্রথমে ভূঞাপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরে টাঙ্গাইল হাসপাতালে নেয়ার পর সেখানকার দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর