সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeদেশের খবরভোট ইস্যুতে বক্তব্য দেওয়া সেই পুলিশ অফিসার সিলেটে বদলি!

ভোট ইস্যুতে বক্তব্য দেওয়া সেই পুলিশ অফিসার সিলেটে বদলি!

ডেস্ক নিউজ, নিউজ টাঙ্গাইলঃ-সম্প্রতি ইউনিয়ন পরিষদ ভোট ইস্যুতে একটি বক্ত’ব্য ভার্চুয়া’ল জগতে ভা’ইরাল হওয়া পুলিশ কর্মকর্তাকে সিলেট বদ’লি করা হয়েছে। কু‌মিল্লার দাউদকান্দি-চা‌ন্দিনা সার্কেলের সি‌নিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানাকে রবিবার এক প্রজ্ঞাপনে সপ্তম এপিবিএন সিলেটের সহকারী পুলিশ সুপার হিসেবে বদ‌’লি করা হয়।

বক্তব্য প্রদানের পর সেটির ভি’ডিও ক্লি’প সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাই’রাল হয়ে পড়ে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ভার্চু’য়াল জগতে। পক্ষে-বিপ’ক্ষে শুরু হয় মন্তব্য। এরই মাঝে জুয়েল রানাকে বদ’লি করা হলো সিলেটে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে এই প্রথম অভিন্ন মানদ’ণ্ডে পুরস্কার প্রদান শুরু হয়েছে। সেই মানদণ্ডে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার ৫০ জন সার্কেল অফিসারের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন কুমিল্লার দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular