শেখ নাসির উদ্দিন: মির্জাপুরের ছাফদার আলী কলেজে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জোহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম মোজাহিদুল ইসলাম মনির, জামুর্কী ইউনিয়ন পরিষেদর চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল সহ স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃত্ব বৃন্দ।
