মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ না টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো.নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।শনিবার (৭আগস্ট) রাত সাড়ে ৯টার সময় মির্জাপুর কুমুদিনী হাসপাতালের পোস্ট অপারেটিভ রিকভারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম এর মৃত্যু হয়। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিলো ৫৮ বছর।
মির্জাপুর নিউজ ২৪ডটকম অনলাইন পত্রিকার প্রকাশক, সম্পাদক ও দ্য ডেইলি পিপলস্ টাইম পত্রিকার মির্জাপুর প্রতিনিধি সাংবাদিক মো.আরাফাত ইসলাম শুভর বাবা মো.নুরুল ইসলাম।মৃত্যু কালে স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সে জীবনের দীর্ঘ সময় রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে ব্যয় করেছেন।
তাকে রোববার সকালে মির্জাপুর মহিলা কলেজ মাঠে জানাযা নামাজ শেষে নিজ গ্রাম কুমারজানি মধ্যপাড়া সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়।
নুরুল ইসলামের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও মির্জাপুরের সাবেক এম.পি আবুল কালাম আজাদ সিদ্দিকী,জেলা, উপজেলা,বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ অনেকেই তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।