রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে স্বতঃস্ফূর্তভাবে করোনাভাইরাসের প্রতিষেধক গ্রহণ

সখীপুরে স্বতঃস্ফূর্তভাবে করোনাভাইরাসের প্রতিষেধক গ্রহণ

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরের মানুষ প্রতিদিনই  স্বতঃস্ফূর্তভাবে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণ করছেন।  টিকাগ্রহণে ইচ্ছুক নারী-পুরুষরা সুরক্ষা অ্যাপের মাধ্যমে আবেদন করে টিকাকার্ড সঙ্গে নিয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স  টিকাদান কেন্দ্রে যাচ্ছেন।  নারী-পুরুষ নির্বিশেষে  সিরিয়ালে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন ।

সরেজমিন রবিবার সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে  ঘুরে দেখা গেছে, এ কেন্দ্রটিতে টিকা গ্রহণের জন্য মানুষ ভির করছেন। টিকার জন্য পূর্বে নিবন্ধনকৃতরা স্বাস্থ্য অধিদফতরের ক্ষুদে বার্তা পেয়ে আজ টিকাকেন্দ্রে এসেছেন। তবে এখানে সুষ্টুভাবে টিকাদান কার্যক্রম চলছে বলে একাধিক টিকা নিতে আসা ব্যক্তি জানান।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে  টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হলেও সখীপুরে শুরু হয় গত ১২ জুলাই।আজ ৮ আগস্ট পর্যন্ত এ উপজেলায় মোট ৯ হাজার ৯জনকে টিকা প্রদান করা হয়েছে। প্রথম দফায় নিবন্ধনকারীরা পেয়েছেন অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা । এ পর্যন্ত দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকাই সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে দেয়া হয়েছে।বর্তমানে দেশে চীনের সিনোফার্ম এবং যুক্তরাষ্ট্রের ফাইজার টিকা দেয়া হচ্ছে। খুব শিগগিরই ফের ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার টিকাদানও শুরু হবে।

সারাদেশের ন্যায় গত ৭ আগস্ট সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স কেন্দ্র ছাড়াও উপজেলা ৬টি ইউনিয়নে গণটিকাদান স্বরুপ তিন হাজার ৬শ জনকে চীনের সিনোফার্ম টিকা দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular