মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় জিয়ারত আলী ওরফে জিগু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়ারত আলী উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়া গ্রামের কালু সিকদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে জিগু মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কুমুদিনী হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক মাইক্রো নিয়ে পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর