মির্জাপুরে ১২০০ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ১২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ) শনিবার রাতে উপজেলার গোড়াই হাটুভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ওলিপুর উপজেলার মেকুবের আলগা গ্রামের কলিম উদ্দিনের ছেলে সমের আলী (৩০) এবং একই জেলার রৌমাড়ি উপজেলার বেড়ামারা গ্রামের বাজির উদ্দিনের ছেলে জায়েদুল ইসলাম (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ডিবি পুলিশ (দক্ষিণ) পরিদর্শক শ্যামল কুমার দত্তের নির্দেশে এসআই উবায়দুর রহমান ও এসআই কমল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে হাটুভাঙ্গা এলাকা থেকে ইয়াবা সরবরাহ করার সময় তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা উত্তরাঞ্চল থেকে ইয়াবা ট্যাবলেট এনে মির্জাপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে। গ্রেপ্তারকৃতদের নামে মাদক আইনে মামলা দিয়ে রোববার সকালে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শনিবার রাতে ডিবি পুলিশ গ্রেপ্তারকৃতদের মির্জাপুর থানায় হস্তান্তর করে।রোববার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর