মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
Homeঅপরাধনিজের মেয়েকে ভয়ভীতি দেখিয়ে মাসের পর মাস বাবার ধর্ষণ

নিজের মেয়েকে ভয়ভীতি দেখিয়ে মাসের পর মাস বাবার ধর্ষণ

কুমিল্লার লাকসামে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম সুমন মিয়া (৪৫)। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রামে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, মেয়েটির বাবা ভয়ভীতি দেখিয়ে গত কয়েক মাস যাবত তাকে ধর্ষণ করে আসছিল। পরিবারে তার সৎ মা রয়েছে। এতে সে বাঁচার জন্য সৎ মায়ের  সহযোগিতা চেয়েও বাঁচতে পারেনি। প্রতিবাদ করলে তাকে মারধর করে বেঁধে রাখত। তাই সে থানায় আশ্রয় নেন।

লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন জানান, ওই মেয়ে স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে বৃহস্পতিবার দুপুরে তার পিতার বিরুদ্ধে থানায় ধর্ষণের লিখিত অভিযোগ করে।

ওই মেয়ের বাবার সাথে তার মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে। বর্তমানে সুমন তৃতীয় স্ত্রী নিয়ে সংসার করছেন। সে পেশায় মৎস্য ব্যবসায়ী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular