ফরমান শেখ: বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) কোভিডের টেস্টের পজেটিভ রিপোর্ট পেয়েছেন বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন তিনি নিজেই।
যুবদল সম্পাদক টুকু বলেন, আমি বাসায়ই থাকব। চিকিৎসকদের পরামর্শ মেনে চলব। হাসপাতালে ভর্তি হব না। দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা হয়েছে। তার পরামর্শে চিকিৎসা নেব। এছাড়াও তিনি দেশবাসীর কাছে করোনা মুক্তি কামনায় দোয়া চেয়েছেন।
এরআগে কোভিডে আক্রান্ত হন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। তারা তাদের নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন। সম্প্রতি কোভিড আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
