যে কারনে মাথার কাছে মোবাইল রাখবেন না

নিউজ ডেস্ক: বর্তমানে বিজ্ঞান পুরো বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। মোবাইল ফোনে মুহূর্তেই বিশ্বের খবর আমরা জানতে পারি। তাই কাজ থাকুক আর নাই থাকুক, একটু পরপর মোবাইল দেখা অভ্যাসে পরিণত হয়েছে। ফলে মোবাইলকে আমরা সব সময় নিজের সঙ্গে রাখতে পছন্দ করি, এমনকি ঘুমের সময়ও।

কিন্তু গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোন যত বেশি শরীরের কাছাকাছি রাখা হয় স্বাস্থ্যঝুঁকি তত বেশি। মোবাইল ফোন থেকে যে রেডিয়েশন সব সময় বের হয় তা শরীরের কোষের বিকাশে বাধা সৃষ্টি করে। ফলে নানা ক্যান্সার হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

মোবাইলে অ্যালার্ম সেট করার পর থেকে বন্ধ করার আগমুহূর্ত পর্যন্ত এটি থেকে রেডিও ট্রান্সমিশন বের হতে থাকে। তাই ঘুমাবার আগে মাথার কাছে মোবাইল রাখলে এ অদৃশ্য তরঙ্গ শরীরে ও মস্তিষ্কের ক্ষতি সাধন করে।

তাই ঘুমানোর সময় মোবাইল বন্ধ করে অন্য যে ঘরে মানুষ থাকে না সেখানে রাখতে হবে, অথবা মোবাইল ফোন শরীর থেকে ৩ ফুট দূরত্বে রাখতে হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর