রাজশাহীর বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে রংপুর রাইডার্স

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ ১৩ জানুয়ারি রবিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ০১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখাবে মাছরাঙা ও গাজী টিভি।

এদিকে রংপুর রাইডার্সের একাদশে তেমন কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। আর তাই আগের শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে রংপুর রাইডার্স।

রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, মেহেদী মারুফ, রিলে রুশো, মোহাম্মদ মিঠুন, রাবি বোপারা, বেনি হাওয়েল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু ও শফিউল ইসলাম।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর