শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

দিনাজপুরের বোচাগঞ্জে এক শিক্ষিকাকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষিকার দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামিকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) আদালতে পাঠানো হয়।

বোচাগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘গ্রেফতার দুই আসামি আদালতে ওই শিক্ষিকাকে তুলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। তবে ধর্ষণের কথা স্বীকার করেননি। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।’

গ্রেফতার আসামিরা হলেন– উপজেলার সুলতানপুর আবাসনের নুর ইসলামের ছেলে মামুনুর রশিদ (২৬) এবং সেনিহারী গ্রামের সাহিজ উদ্দিনের ছেলে সুজন আলী (২৫)।

থানা সূত্রে জানা যায়, গত সোমবার একটি শিশু একাডেমির শিক্ষিকা হেঁটে কর্মস্থলে যাওয়ার পথে ওই দুজন পথরোধ করে জোর করে তুলে নিয়ে যায়। তারা তাকে একটি আখক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্ত দুজনকে আটক করে বোচাগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে দুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুবুর রহমান সরকার জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর