বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ইউসিসিএ কর্মচারীদের কর্মবিরতী ও কালোব্যাচ ধারণ

সখীপুরে ইউসিসিএ কর্মচারীদের কর্মবিরতী ও কালোব্যাচ ধারণ

এম সাইফুল ইসলাম শাফলু: উপজেলা পর্যায়ে কেন্দ্রিয় সমবায় সমিতির কর্মচারীদের চাকুরী রাজস্ব বাজেটে স্থানান্তরের দাবিতে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুর কেন্দ্রিয় সমবায় সমিতি (ইউসিসিএ লি) এর কর্মচারীরা কর্মবিরতী ও কালোব্যাচ ধারণ কর্মসূচি পালন করেন।

সোমবার সকাল ১১টায় সখীপুর উপজেলা কেন্দ্রিয় সময়বায় সমিতি লিমিটেড এর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সখীপুর ইউসিসিএ লিমিটেড’র প্রধান পরিদর্শক মো. আয়নাল হক খান, পরিদর্শক আক্তারুজ্জামান খান, আবদুর রশিদ শিকদার, জাহাঙ্গীর আলম, ফাহিনুর আক্তার, আলমগীর হোসেন, অফিস সহকারী লিমা আক্তার, হিসাব সহকারী শাহনাজ পারভীন,অফিস সহায়ক আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular