সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে মির্জাপুর চত্বরে মানববন্ধন ও সমাবেশ

টাঙ্গাইলের সখীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক সেবনের ভিডিও ধারণের ঘটনায় গ্রেপ্তার চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মির্জাপুর চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) মির্জাপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করতে গিয়ে চার সাংবাদিককে হয়রানির শিকার হতে হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ সময় মির্জাপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর