সখীপুরে ছেলের হাতে বাবাকে খুনের অভিযোগ

এম সাইফুল ইসলাম শাফলু :টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ছেলের হাতে আবদুস সামাদ (৫৫) নামের এক ব্যক্তি খুন হওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে তার বাড়ির রান্না ঘরে আবদুস সামাদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছে, নিহত আবদুস সামাদের ছেলে ওয়াহেদ আলী মাদকাসক্ত। সন্ধ্যায় তাকে বাড়িতেই দেখা গেছে। লাশ উদ্ধারের পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো কারণে মাদকাসক্ত ছেলেই হয়তো বাবাকে খুন করেছে–এমন ধারণা করছেন স্থানীয়রা।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি।
এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর