এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী রালিমা বেগমকে (৪০) গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রালিমা ওই ওয়ার্ডের ব্যবসায়ী ফজলুল হক ফন্নুর স্ত্রী। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ফজলুল হক ফন্নুকে আটক করা হয়েছে।

জানা যায়, রালিমা বেগম দির্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা এনে সখীপুরসহ আশপাশের উপজেলায় বিক্রি করতো। বুধবার সকালে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে রালিমা সখীপুরে আসছে এমন সংবাদের ভিত্তিতে সখীপুর থানা পুলিশ তার বাসার আশপাশে অবস্থান নেয়। পরে রালিমা বাসায় ঢুকতেই তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

সখীপুর থানার ওসি এসএম তুহীন আলী বলেন- তিন হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী রালিমা ও তাঁর স্বামী ফজলুল হক ফন্নুকে গ্রেফতার করা হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর

PinUp Nedir ve Nasıl Çalışır? Kapsamlı Bir Rehber

How to Complete Your Boo Casino Sign Up in New Zealand

How to Register and Start Playing at Boo Casino in New Zealand

Boo Casino NZ Review: Is It Worth Your Time?