সখীপুরে নিখোঁজের দুই দিন পর মানসিক ভারসাম্যহীনের বিবস্ত্র লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:  টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর রুহুল আমিন (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীনের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি মাদলা খালে এ ঘটনা ঘটে। রুহুল আমিন ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের  লাভলু মিয়ার ছেলে।

জানা যায়, রুহুল আমিন একজন মানসিক রোগী। সে প্রায়ই বাড়ির বাহিরে থাকতো আবার আসতো। বাড়িতে আসা-যাওয়া থাকলেও সে গত দুই দিন ধরে নিখোঁজ ছিল।

ওই এলাকার জবান আলী বলেন, আমি প্রতিদিন মাদলা খালে জাল দিয়ে মাছ ধরি। বুধবার সকালে জাল থেকে মাছ ছাড়াতে গেলে  জালে মাছের বদলে লাশ আটকা পড়েতে দেখি।

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, রুহুল আমিন প্রায়ই ইন্দারজানি বাজারে আসতো। সে একজন মানসিক রোগি ছিল।

সখীপুর থানার উপ-পরির্দশক শাহিনুর আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর