সখীপুরে নির্বাচনী প্রচারণা কাজে বাঁধা ও হামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল সমাবেশ

এম সাইফুল ইসলাম শাফলু :আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের সখীপুরে ১নং কাকড়াজান ইউনিয়নে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম বিদ্যুতের সমর্থক কর্তৃক স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেনে নির্বাচনী প্রচারণায় বাঁধা ও হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। রবিবার সকাল ১১টা থেকে উপজেলার কাককড়াজান ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে  আলহাজ্জ আমীর আলীর সভাপতিত্বে জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রিয় নেতা কাজী আশরাফ সিদ্দিকী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা দুলাল হোসেন, উপজেলা ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সভাপতি ডা. দেলোয়ার হোসাইন, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান হেলাল, জাপা নেতা ফরমান আলী, যুবলীগ নেতা সুজন আহমেদসহ সহস্রাধিক এলাকাবাসী অংশ নেন।

প্রসঙ্গত: শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১নং কাকড়াজান ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম বিদ্যুতের সমর্থকদরে হামলায় স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেনের সমর্থক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম  গুরুতর আহত হন।  পরে স্থানীয়রা উদ্ধার করে রাতেই তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর