বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে ফাঁসিতে গৃহবধূর আত্মহত্যা

সখীপুরে ফাঁসিতে গৃহবধূর আত্মহত্যা

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে ফাঁসিতে রাহিমা আক্তার (২৫) নামের এক সন্তানের জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১১টায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তক্তারচালা পূর্বপাড়া গ্রামে নিজ ঘরের ধরনার সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করে। নিহত রাহিমা ওই গ্রামের প্রবাসী মাসুদ রানার স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়,১৯ জুলাই রবিবার সকাল ১১টার দিকে শ্বাশুড়ি বাড়ির পাশে  গরু চড়াতে যান। আধাঘন্টা পর  শ্বাশুড়ি বাড়ি ফিরে পুত্রবধূ রাহিমা আক্তারকে  নিজ ঘরের ধরনার সাথে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। শ্বাশুড়ির আত্মচিৎকারে আশপাশের লোকজনি এগিয়ে আসেন । পরে সখীপুর থানা পুলিশে খবর দিলে  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক এসআই জাহিদুল ইসলাম বলেন, লাশের প্রাথমিক সূরতহাল করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বুঝা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।

প্রসঙ্গত: প্রায় ৬ বছর আগে উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের অছিম উদ্দিনের মেয়ে রাহিমার  একই উপজেলার তক্তারচালা পূর্বপাড়া গ্রামের ইউসব আলীর ছেলে মাসুদ রানার সঙ্গে বিয়ে হয়। তাদের ঘরে তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে। পরিবারের তাগিদে স্বামী বিদেশ চলে যান।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular