Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ফাঁসিতে ঝুলে বৃদ্ধের আত্মহত্যা

সখীপুরে ফাঁসিতে ঝুলে বৃদ্ধের আত্মহত্যা

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ফাঁসিতে ঝুলে মর্তুজ আলি(৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। রোববার রাতে উপজেলার দাড়িয়াপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশসূত্রে জানা যায়, প্রতিদিনের মত রোববার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে বৃদ্ধ মর্তুজ আলী। ভোরবেলায় ঘুম থেকে ওঠে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে আম গাছের ডালের সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাকে ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূইয়া বলেন, বৃদ্ধ মর্তুজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular