এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ৮ নং বহুরিয়া ইউনিয়নের ২০১৮-১৯ অর্থবছরের ১ কোটি ২০ লাখ ৮০ হাজর টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।

ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিমের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়ন সচিব মুহাম্মদ আক্কাছ আলী, প্যানেল চেয়ারম্যান মো. আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য এসএম ইব্রাহিম, সকল সংরক্ষিত নারী ইউপি সদস্য, সকল ইউপি সদস্য, শিক্ষকসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
