এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে নিজ বাড়িতে ছেলের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কাঠমিস্ত্রী বাবা শাহআলম (৫৫) এর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার কুতুবপুর উত্তর ই চামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহআলম ওই গ্রামের বুজরত আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে শাহআলম তার ছেলে সজীব আহমেদের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের লাইন খুলতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের ছেলে সজীব আহমেদ বলেন, “আমার অটোরিকশার চার্জার খুলতেই বাবা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে
