সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎপৃষ্টে এক কলেজ পড়ুয়া ছাত্র নিহত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সন্ধ্যায় মারা যায়। সে উপজেলার কৈয়ামধু ঢেউয়াচালা এলাকার মুইছা মিয়ার ছেলে মো. সুজন মিয়া (১৭) এবং সখীপুর পিএম পাইলট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
এলাকাবাসী ও ইউপি সদস্য পলু মিয়া জানায়, গত বৃহস্পতিবার সকালে ঢাকায় অবস্থানকালে সুজন মেইন লাইন থেকে একটি বাড়িতে বিদ্যুত সংযোগ দেওয়ার সময় অসাবধানতায় বিদ্যুতের মেইন তারে সাথে সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সখীপুরে বিদ্যুৎ পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
RELATED ARTICLES
