সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে ১ বছরের সাজা

এম সাইফুল ইসলাম শাফলু :  টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে মীর সোহেল রানা (৩২) নামের এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী এ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত মীর সোহেল রানা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মীর সবুল’র ছেলে।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী বলেন-মাদক সেবনের অভিযোগে মীর সোহেলকে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর